অমর একুশে ফেব্রুয়ারি

International Mother Language Day

অমর একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জীবনে একটি গৌরবময় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে ঢাকার রাজপথে ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত তরুণেরা এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন। রফিক, শফিক, বরকত, সালামসহ আরও অনেকে এই আন্দোলনে আত্মাহুতি দেন। তাঁদের রক্তের বিনিময়ে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি এবং স্বাধীনতার প্রতীক। এই দিনটি প্রতি বছর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। এটি বাঙালি জাতির আত্মত্যাগের দিন এবং আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রেরণার স্মারক।

Scroll to Top